উত্তরদিনাজপুর

বন্যা কবলিত মানুষদের ত্রান সামগ্রী পৌঁছে দিতে নিজেই ত্রাণ নিয়ে রওনা দিলেন মহকুমা শাসক

ইসলামপুর মহকুমার বন্যা কবলিত মানুষদের ত্রান সামগ্রী পৌঁছে দিতে এদিন মহকুমা শাসক নিজেই করণদিঘি ব্লকের উদ্দেশে রওয়া হন। জানা গিয়েছে, সম্প্রতি বন্যায় ইসলামপুর মহকুমার গোয়ালপোখর, চাকুলিয়া ও করণদিঘি ব্লকে সবচেয়ে বেশি পরিমান ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই মহকুমার গোয়ালপোখর, চাকুলিয়া ব্লকে মহকুমা শাসক ত্রাণ বিলি করেছেন। এদিন করণদিঘির প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের জন্য খাবার নিয়ে নিজেই ত্রাণ সামগ্রীর গাড়ির সাথে রওনা দেন।

            মহকুমা শাসক শেরিং ইয়াংডেন ভুটিয়া বলেন, এই মুহূর্তে ইসলামপুর মহকুমার করণদিঘি ব্লকের ত্রাণের প্রয়োজন। কারণ বেশকিছু এলাকায় জল কমে গেছে। কিন্তু বেশ কিছু জায়গায় এখনও জল রয়েছে। এছাড়া বড় মানুষরা তো ত্রাণ সামগ্রী পাচ্ছেনই। কিন্তু শিশুদের খাবারের ক্ষেত্রে সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। তাই আজকে শিশুদের জন্য বেবি ফুড সহ বিভিন্ন খাবার, জল ও জামা কাপড় নিয়ে নিজে যাচ্ছি। এছাড়াও করণদিঘিতে মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান।